
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে বিকেলে দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাতিয়া সুপার মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাতিয়া উপজেলা যুবদলের সদস্যসচিব ফাহিম উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন হাতিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোকারম বিল্ল্যাহ শাহদাৎ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. হাছিব মইনউদ্দিন, মাছউদুর রহমান বাবর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, সাবেক উপজেলা যুবদল সভাপতি নুর আলম জসিম, উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াছ, ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ ও স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সুমন তালুকদারসহ দলীয় নেতাকর্মীরা।
সভায় বক্তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :