ফেনীর সীমান্তে যৌথ অভিযানে ই.য়া.বা উদ্ধার


মোহাম্মদ ইসমাইল, ফেনী প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ ১১০
ফেনীর সীমান্তে যৌথ অভিযানে ই.য়া.বা উদ্ধার

ফেনীর পরশুরাম সীমান্তে যৌথ টাস্কফোর্সের অভিযানে ১৯৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধীন রাজেশপুর বিওপির সদস্যরা পরশুরাম উপজেলার রাজেশপুর সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্র জানায়, অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় ১৯৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ ও মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনতেও বিজিবি কাজ করছে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১