বান্দরবান সদর হাসপাতালে হাম আক্রান্ত রোগীদের পাশে জেলা বিএনপি


মো. তুহিন হোসাইন, বান্দরবান প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২৬, ২:৩৬ অপরাহ্ণ ৩৮
বান্দরবান সদর হাসপাতালে হাম আক্রান্ত রোগীদের পাশে জেলা বিএনপি

বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত রোগীদের খোঁজখবর নিয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব জাবেদ রেজা। এ সময় রোগীদের মধ্যে নগদ আর্থিক সহায়তা ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।

শনিবার (১ আগস্ট) সকালে তিনি সদর হাসপাতালে গিয়ে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি তাঁদের স্বজনদের কাছ থেকেও সার্বিক পরিস্থিতির খোঁজ নেন। হাসপাতালের চিকিৎসক ও কর্তৃপক্ষের সঙ্গেও তিনি চলমান চিকিৎসাসেবার বিষয়ে মতবিনিময় করেন।

জাবেদ রেজা বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক। আক্রান্ত রোগীদের দ্রুত ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও জনবল বাড়ানো জরুরি। এ ছাড়া দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, জেলা বিএনপি মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে আক্রান্ত রোগীদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

পরিদর্শনকালে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন তোষার, লিটল বিশ্বাস, আবিদুল রহমান, সদস্য চনুমংসহ জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে জাবেদ রেজা চিকিৎসাধীন রোগীদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং প্রয়োজনে জেলা বিএনপির পক্ষ থেকে আরও সহযোগিতার আশ্বাস দেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১