দানবীর আলাউদ্দিন আহমেদের ব্যতিক্রমী জন্মদিন উদযাপন


সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২৬, ৩:০৫ অপরাহ্ণ ৫২
দানবীর আলাউদ্দিন আহমেদের ব্যতিক্রমী জন্মদিন উদযাপন

প্রচলিত কেক কাটা বা জমকালো আয়োজনের পরিবর্তে ধর্মীয়, শিক্ষামূলক ও মানবিক নানা কর্মসূচির মধ্য দিয়ে ৮২তম জন্মদিন উদযাপন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, দানবীর আলহাজ আলাউদ্দিন আহমেদ।

শুক্রবার (৩১ জুলাই) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আলাউদ্দিন আহমেদ শিক্ষা পল্লী পার্ক অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জন্মদিন উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল প্রায় দুই হাজার এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীর অংশগ্রহণে পবিত্র কোরআন তেলাওয়াত, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা (ফ্রি মেডিকেল ক্যাম্প)।

সকাল থেকেই শিক্ষা পল্লী প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজনের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ধর্মীয় অনুভূতি, মানবিক মূল্যবোধ ও সৃজনশীল কর্মকাণ্ডের সমন্বয়ে পুরো আয়োজনটি ভিন্ন মাত্রা পায়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল লতিফ এবং কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন। এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

আয়োজকরা জানান, জাঁকজমকপূর্ণ জন্মদিন উদযাপনের পরিবর্তে মানবকল্যাণমূলক কর্মকাণ্ডই আলাউদ্দিন আহমেদের জীবনদর্শনের মূল ভিত্তি। তাঁর দীর্ঘদিনের সমাজসেবা, শিক্ষা বিস্তার ও মানবিক কর্মকাণ্ড নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এবং তরুণদের মধ্যে নৈতিক, মানবিক ও সৃজনশীল মূল্যবোধ জাগ্রত করতেই এ ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১