বগুড়ার নন্দীগ্রামে ক্যান্সার আক্রান্ত দুই পরিবারে ছাত্রদলের সহায়তা


আব্দুল আহাদ, নন্দীগ্রাম (বগুড়া) প্রকাশের সময় : ১৫ মে, ২০২৬, ১১:২০ অপরাহ্ণ
বগুড়ার নন্দীগ্রামে ক্যান্সার আক্রান্ত দুই পরিবারে ছাত্রদলের সহায়তা

বগুড়ার নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত দুই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার বিকেলে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা নিয়ে তাদের বাড়িতে যান।

উপজেলার ৪ নম্বর থালতা মাঝগ্রাম ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামের বাবলু মিয়ার ছেলে ওবায়দুল ইসলাম দীর্ঘ নয় মাস ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গেছে, তাঁর চিকিৎসায় ইতিমধ্যে প্রায় ১০ লাখ টাকা ব্যয় হয়েছে। চিকিৎসার খরচ জোগাতে পরিবারের জমিজমা, গহনা ও প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করতে হয়েছে।

ওবায়দুল জানান, নিয়মিত কেমোথেরাপির জন্য প্রতিবার প্রায় ২৫ হাজার টাকা ব্যয় হচ্ছে। বর্তমানে অর্থাভাবে চিকিৎসা চালিয়ে যেতে হিমশিম খেতে হচ্ছে পরিবারকে।

গণমাধ্যমে ওবায়দুলের অসহায়ত্বের খবর প্রকাশের পর উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানার নেতৃত্বে নেতাকর্মীরা তাঁর বাড়িতে যান। এ সময় খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।

একই সঙ্গে এলাকার আরেক ক্যান্সার আক্রান্ত নারী রাজিয়া বেগমের কাছেও খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা পৌঁছে দেয় ছাত্রদল।

উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা বলেন, মানবিক দায়িত্ববোধ থেকেই তারা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, রাজনীতি মানুষের কল্যাণের জন্য—এই বিশ্বাস থেকেই ছাত্রদল ভবিষ্যতেও এমন কার্যক্রম চালিয়ে যাবে।

এ সময় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন শেহজাদ, সহসাংগঠনিক সম্পাদক ও মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বগুড়ার আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১