বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা


ফিরোজ হোসেন, সাতক্ষীরা প্রকাশের সময় : ২৯ জুন, ২০২৬, ১১:৫০ অপরাহ্ণ ১৭৫
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, খুলনার বাস্তবায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক মোহাম্মদ এহসানুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম টুটুল, সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে. এম. মিজানুর রহমান, সুশীলনের উপপরিচালক জি. এম. মনিরুজ্জামান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক সিরাজ সরদার, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, সহসভাপতি শেখ মিলন হোসেন, জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা হাফিজুর রহমান।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শ্রমিক সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে দেবহাটা উপজেলার ৫৯ জন শিশুকে শিশুশ্রম থেকে ফিরিয়ে বিদ্যালয়ে পাঠানো হয়েছে। এ উদ্যোগের ধারাবাহিকতায় দেবহাটাকে মডেল শিশুশ্রমমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার কার্যক্রম চলছে।

বক্তারা আরও বলেন, শিশুশ্রম নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন, অভিভাবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সুযোগ বাড়াতে হবে। পাশাপাশি পরিবার ও সমাজকে সচেতন করে শিশুদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১