মাগুরায় পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড়, ভিডিও ভাইরাল


মিরাজ হাসান, মাগুরা প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ণ ২৩৯
মাগুরায় পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড়, ভিডিও ভাইরাল

মাগুরায় মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে এক পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় মেরে ভিডিও ধারণ করেছেন মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি ও সদর থানা ছাত্রদলের সাবেক সভাপতি নাঈমুজ্জামান নয়ন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন জানান, শুক্রবার বিকেলে মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে মাগুরা পুলিশ লাইনে কর্মরত পুলিশ সদস্য মো. ইমরান হোসেনকে শহরের ভায়না মাইক্রোস্ট্যান্ডের সভাপতি নাঈমুজ্জামান নয়ন প্রকাশ্যে থাপ্পড় মারেন এবং ঘটনাটি ভিডিও ধারণ করেন।

ওসি জানান, রাত ৮টার দিকে পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিলসহ কয়েকজন নেতা সদর থানায় উপস্থিত হন। তাঁরা ঘটনাটিকে ভুল বোঝাবুঝি হিসেবে উল্লেখ করে নয়নকে দিয়ে পুলিশ সদস্য ইমরানের কাছে ক্ষমা চাওয়ান। পরে বিষয়টি মীমাংসা করা হয়। তবে এ ঘটনায় পুলিশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, নাঈমুজ্জামান নয়নের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও মাইক্রোবাস ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০