মাদারীপুরে প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন খন্দকার মাশুকুর রহমান মাশুক


জসিম গৌড়া, মাদারীপুর প্রকাশের সময় : ১৩ জুন, ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ
মাদারীপুরে প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন খন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ছয়না গ্রামে মাদারীপুর জেলা পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দেশের ৬১টি জেলা পরিষদ একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় মাদারীপুরে এ কর্মসূচি শুরু হয়েছে। তিনি মাদারীপুর শহরের ইটেরপুল থেকে পাথুরিয়াপার পর্যন্ত সড়কের পাশে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন।

তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই। শুধু গাছ লাগানোই নয়, সেগুলোর নিয়মিত পরিচর্যাও নিশ্চিত করতে হবে। পাশাপাশি তিনি সবাইকে নিজ নিজ বাড়ির আঙিনায় অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।

এ সময় তিনি “গাছ লাগাবো সবাই মিলে, মুক্তি পাবো তীব্র গরমে” স্লোগান উচ্চারণ করে বৃক্ষরোপণ আন্দোলনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জেসমিন আক্তার বানু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠুসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে অতিথিরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০