
রফিকুল আলম বকুল, মেহেরপুর: মেহেরপুর সদরের মল্লিকপাড়ায় অবস্থিত মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মাধ্যমিক বালিক বিদ্যালয় এন্ড বি এম কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিমের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বি এম কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আখতারুজ্জামান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহকারী অধ্যাপক রওশনারা খাতুন,সহকারী প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ, সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর হোসেন।অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিনিয়র প্রভাষক মফিজুর রহমান, প্রভাষক কামরুজ্জামান, প্রভাষক আব্দুস সাত্তার,অবসরপ্রাপ্ত শিক্ষক মোখলেছুর রহমান, সহকারী শিক্ষক মাসুদা আক্তার, আফরোজা খাতুন, রুবিনা আক্তার, রোকসানা আক্তার, আব্দুল ওহাব, রাকিবুজ্জামান, হাসানুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :