রংপুরের গঙ্গাচড়ায় দুর্ঘটনা: প্রাণ গেল মায়ের, অলৌকিকভাবে বাঁচল দুই বছরের শিশু


আব্দুল বারী দুলাল, গঙ্গাচড়া (রংপুর) প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ ৩৬
রংপুরের গঙ্গাচড়ায় দুর্ঘটনা: প্রাণ গেল মায়ের, অলৌকিকভাবে বাঁচল দুই বছরের শিশু

রংপুরের গঙ্গাচড়ায় চলন্ত যাত্রীবাহী ভ্যানের চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগার ঘটনায় মোছা. রুবি আক্তার (৩৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনার সময় মায়ের কোলে থাকা তাঁর দুই বছরের শিশু কন্যা মোছা. মিতু খাতুন অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছে।

শনিবার (১ আগস্ট) দুপুর প্রায় ২টার দিকে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের হাবু তাঁতি পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবি আক্তার ওই এলাকার বাবার বাড়ির বাসিন্দা এবং উমর গ্রামের মহসিনের ছেলে মিজানুরের স্ত্রী। তিনি তিন কন্যাসন্তানের জননী।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, রুবি আক্তার দুই বছরের শিশু সন্তানকে কোলে নিয়ে বাবার বাড়িতে যাচ্ছিলেন। পথে চলন্ত অবস্থায় ভ্যানটির একটি চাকা খুলে গেলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় রুবি আক্তার ছিটকে সড়কের পাশের একটি গাছে আঘাত পান। এতে তাঁর মাথা ও বুকে গুরুতর আঘাত লাগে।

অন্যদিকে, মায়ের কোল থেকে ছিটকে পড়লেও শিশু মিতু সামান্য আঘাত নিয়ে প্রাণে বেঁচে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা মা ও শিশুকে উদ্ধার করে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক রুবির অবস্থার অবনতি দেখে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর ছবুর জানান, দুর্ঘটনার বিষয়টি পুলিশ জেনেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, মায়ের মৃত্যু ও শিশুটির অলৌকিকভাবে বেঁচে যাওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১