লালমনিরহাটে স্বামীকে গলা কে.টে হ.ত্যা.চে.ষ্টা.র অভিযোগ, স্ত্রী আ.ট.ক


মোঃ আব্দুর রাজ্জাক, লালমনিরহাট প্রকাশের সময় : ১৪ মে, ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ণ
লালমনিরহাটে স্বামীকে গলা কে.টে হ.ত্যা.চে.ষ্টা.র অভিযোগ, স্ত্রী আ.ট.ক

লালমনিরহাট শহরের বাবুপাড়া এলাকায় স্বামীকে গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। গুরুতর আহত স্বামী হৃদয় (২৪) বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত স্ত্রী উম্মে জান্নাত সাথী (২৬) লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি আছেন।

বুধবার (১৩ মে) দুপুরে পৌরসভার বাবুপাড়া এলাকার গাউছিয়া মসজিদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত হৃদয় ওই এলাকার এরশাদের ছেলে।

লালমনিরহাটে ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিং

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন ঘরোয়া বিষয় নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে উম্মে জান্নাত সাথী ধারালো চাকু দিয়ে স্বামী হৃদয়ের গলায় আঘাত করেন বলে অভিযোগ ওঠে।

হৃদয়ের চিৎকার শুনে প্রথমে তার মা এগিয়ে আসেন। পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

লালমনিরহাটে গাঁ.জা.স.হ নারী আ.ট.ক

খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উম্মে জান্নাত সাথীকে আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি ধারালো চাকু উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ঘটনার সময় সাথীও আহত হন। পরে মহিলা পুলিশ ও পরিবারের সদস্যদের সহায়তায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। অভিযুক্ত স্ত্রীকে আটক করা হয়েছে এবং হামলায় ব্যবহৃত চাকুটি জব্দ করা হয়েছে। ঘটনার কারণ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১