চাঁপাইনবাবগঞ্জে উপজেলা পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ


প্রতিনিধি প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২৬, ৯:৩৭ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে উপজেলা পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে উপজেলা পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার (৬ এপ্রিল) বেলা ১২টায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নিজস্ব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ তুলে দেন শাহ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোহা. তরিকুল আলম সিদ্দিকি।  প্রধান অতিথি বলেন, “এই ধরণের আয়োজন তরুণ প্রজন্মের মধ্যে কুরআন হিফজের প্রতিযোগিতা তৈরি এবং মেধা বিকাশে গুররুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. গোলাম মোস্তফা। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন জেলা সদর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা মো. মুখতার আলি। অনুষ্ঠানে সদর উপজেলার প্রায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০