
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিজের সংসদীয় এলাকার মানুষের উদ্দেশে দেওয়া বক্তব্যে তাঁকে এ মন্তব্য করতে শোনা যায়।
ভিডিওতে আমির হামজা তাঁর নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ড ও বাজেট প্রসঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘আগামী পাঁচ বছরে কুষ্টিয়া সদর আসনের জন্য আমি প্রধানমন্ত্রী। বাজেটগুলো সরকার দেবে, ওটা দেবে আমির হামজার হাতে। এটা কি কোনো ফেরেশতার হাতে দেবে?’
উন্নয়ন কর্মকাণ্ডের কৃতিত্ব নিয়ে কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, ‘ফেরেশতারা কি বলে? আর মানুষ নাচে, যে উন্নয়ন কাজ করে দিয়েছে। সে কি তার বাবার টাকা নিয়ে এসে করবে?’
এ সময় তিনি উন্নয়নকাজ নিয়ে মানুষের মধ্যে প্রচলিত ধারণার সমালোচনা করে বলেন, ‘এই পাগলামিগুলো আর বিশ্বাস করা যাবে না।’
তবে ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে এবং কোন অনুষ্ঠানে বক্তব্যটি দেওয়া হয়েছিল, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
আপনার মতামত লিখুন :