নরসিংদীর জেলা প্রশাসকের আকস্মিক বিদ্যালয় পরিদর্শন


এম আর মাইনউদ্দীন, নরসিংদী প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ণ ৫২
নরসিংদীর জেলা প্রশাসকের আকস্মিক বিদ্যালয় পরিদর্শন

নরসিংদীর দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিকভাবে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে তিনি ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঘোড়াদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক বিদ্যালয় দুটির সার্বিক শিক্ষা কার্যক্রম, শ্রেণিকক্ষের পরিবেশ, শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশসহ বিভিন্ন বিষয় সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

এ সময় শিক্ষার্থীদের পাঠ্যবিষয়ক জ্ঞান, শিখন দক্ষতা, নিয়মিত উপস্থিতি ও শ্রেণিকক্ষে সক্রিয় অংশগ্রহণের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে যাচাই করেন জেলা প্রশাসক। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে আনন্দঘন, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বিদ্যালয়ের প্রাঙ্গণ ও শ্রেণিকক্ষের পরিচ্ছন্নতা, সুপেয় পানি, স্বাস্থ্যসম্মত পরিবেশ এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়েও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

এ ছাড়া শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান জেলা প্রশাসক।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১