নওগাঁর পোরশায় ট্যা.পে.ন্টা.ড.ল ট্যাবলেটসহ দুই মা.দ.ক কারবারি গ্রেপ্তার


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২৬, ৫:১৬ অপরাহ্ণ ২৭
নওগাঁর পোরশায় ট্যা.পে.ন্টা.ড.ল ট্যাবলেটসহ দুই মা.দ.ক কারবারি গ্রেপ্তার

নওগাঁর পোরশায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) রাত ৮টা ১৫ মিনিটের দিকে পোরশা উপজেলার ছাওড় ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ঝর্ণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২০০ মিটার উত্তরে বাবুলের চায়ের দোকানের সামনে পাকা সড়কে পুলিশের বিশেষ চেকপোস্ট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বড়দাদপুর গ্রামের দেলোয়ার হোসেন (৩০) ও গুরুপদ কর্মকার (২৭)।

পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমানের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেলে করে মাদক বহনের সময় দুই ব্যক্তিকে আটক করা হয়।

পরে তাঁদের দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির কোমরে রাখা টিস্যু কাপড়ের ব্যাগ থেকে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্যাবলেটের ওজন ১৩৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডায়াং মোটরসাইকেল ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদক প্রতিরোধে পুলিশ জনগণের সহযোগিতা কামনা করেছে এবং সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১