কলাপাড়ায় ১২ লাখ মিটার অবৈধ জাল জব্দ পুড়িয়ে ধ্বংস


প্রতিনিধি প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২৩, ৯:৫৬ অপরাহ্ণ
কলাপাড়ায় ১২ লাখ মিটার অবৈধ জাল জব্দ পুড়িয়ে ধ্বংস

সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী: বাংলাদেশ কোস্টগার্ড নিজামপুর স্টেশনের সদস্যদের অভিযানে ১২ লাখ মিটার সুক্ষ ফাসের পাইজাল ও ৩০টি অবৈধ বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। শনিবার সকালে কন্টিজেন্ট কমান্ডার এম আরিফ মাহমুদের নেতৃত্বে সাগরের খাজুরা, কুয়াকাটা, গঙ্গামতি ও চরবিজয় এলাকায় অভিযান চালিয়ে এ পরিমাণ জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল কলাপাড়া উপজেলা মেরিন ফিশারী অফিসার আশিকুর রহমানের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০