চুয়াডাঙ্গায় ই.য়া.বা ও পিস্তলসদৃশ গ্যাসলাইটারসহ যুবক আটক


শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ণ ৯৪
চুয়াডাঙ্গায় ই.য়া.বা ও পিস্তলসদৃশ গ্যাসলাইটারসহ যুবক আটক

চুয়াডাঙ্গায় সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের গাইদঘাট গ্রামে ছয় পিস ইয়াবা ও পিস্তলসদৃশ একটি গ্যাসলাইটারসহ হানেফ মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় মাদক নির্মূল কমিটি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে গাইদঘাট রেলপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

স্থানীয়দের দাবি, আটকের সময় হানেফের কাছ থেকে ছয় পিস ইয়াবা, মাদক সেবনের সরঞ্জাম এবং পিস্তলের মতো দেখতে একটি গ্যাসলাইটার উদ্ধার করা হয়। স্থানীয়দের আরও দাবি, ওই গ্যাসলাইটার দেখিয়ে তিনি গুলি করার হুমকি দেন।

হানেফ মিয়া একই গ্রামের রেলপাড়ার আইয়ুব ফকিরের ছেলে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) মো. হিমেল রানা বলেন, স্থানীয়দের মাধ্যমে আটক ব্যক্তির কাছ থেকে ইয়াবা উদ্ধারের তথ্য পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১