সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ


লাখোকণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৮ অপরাহ্ণ ৩২
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের নামে থাকা ব্যাংক হিসাব ও লেনদেনের বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বুধবার দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো চিঠিতে তাঁর ব্যাংক হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম (এওএফ), গ্রাহকের পরিচিতি-সংক্রান্ত নথি (কেওয়াইসি) এবং লেনদেনের বিস্তারিত বিবরণ চাওয়া হয়েছে। কয়েকটি ব্যাংকের কর্মকর্তাও চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে এসব তথ্য বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে। তবে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চাওয়ার নির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউগিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হয়েছে এবং কয়েকজনকে গ্রেপ্তারের তথ্যও প্রকাশিত হয়েছে। পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্যে জমি-সংক্রান্ত বিরোধের বিষয়টি উঠে এসেছে।

হামলার পর সালমান মুক্তাদির চাঁদাবাজির অভিযোগ তুলেছিলেন। পরে এ ঘটনায় বিভিন্ন পক্ষের বক্তব্য সামনে আসে। তবে তাঁর ব্যাংক হিসাবের তথ্য চাওয়ার সঙ্গে স্টুডিওতে হামলার ঘটনার সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ