
রোববার (৫ জুলাই) বিকেলে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনূর আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মনিরুজ্জামানের নেতৃত্বে একটি দল আলমডাঙ্গা পৌর এলাকার মিয়াপাড়া ও কালিদাসপুর দক্ষিণপাড়ায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে মিয়াপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে শাকিল হোসেন (২১) এবং কালিদাসপুর দক্ষিণপাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে বাদল রশিদকে (৩৪) মাদক সেবনের সময় আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনূর আক্তার ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী দুইজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
চুয়াডাঙ্গার আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আপনার মতামত লিখুন :