চুয়াডাঙ্গার দামুড়হুদায় পানির মোটর চু.রি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃ.ত্যু


শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৫ অপরাহ্ণ ১১৩
চুয়াডাঙ্গার দামুড়হুদায় পানির মোটর চু.রি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃ.ত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পানির মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম বরু (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার লোকনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, গভীর রাতে লোকনাথপুর গ্রামের কেরামত আলীর বাড়িতে টিউবওয়েলের বৈদ্যুতিক পানির মোটর চুরি করতে যান শফিকুল। এ সময় মোটরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

সকালে টিউবওয়েলের কাছে শফিকুলের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ ও স্থানীয়দের দাবি, শফিকুল ইসলাম বরু দীর্ঘদিন ধরে চুরির সঙ্গে জড়িত ছিলেন। বিভিন্ন এলাকায় চুরি করতে গিয়ে এর আগে কয়েকবার তিনি গণপিটুনির শিকার হয়েছেন। এ ছাড়া চুরির মামলায় কারাভোগও করেছেন বলে পুলিশ জানিয়েছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানির মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০