নরসিংদীতে পুলিশের মাস্টার ও কিট প্যারেড অনুষ্ঠিত


প্রতিনিধি প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২৬, ১:২০ অপরাহ্ণ
নরসিংদীতে পুলিশের মাস্টার ও কিট প্যারেড অনুষ্ঠিত

এম আর মাইনউদ্দীন, নরসিংদী: পুলিশ লাইনস্, নরসিংদীর প্যারেড গ্রাউন্ড-এ আজ ১৮ই জানুয়ারি,২০২৬খ্রিঃ পুলিশ সদস্যদের ড্রেসরুলস-সহ সার্বিক শৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। প্যারেডে অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয়। উক্ত মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোঃ রায়হান সরকার ,সিনিঃ সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল), নরসিংদী।

পরবর্তীতে পুলিশ লাইনস্, নরসিংদীতে পুলিশ সদস্যদের পোশাকসহ বিভিন্ন উপকরণের প্রাধিকার, প্রাপ্ততা, গুনগমান ও সার্বিক শৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। উক্ত কিট প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার, নরসিংদী জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয়।

প্যারেড পরিদর্শন শেষে সম্মানিত পুলিশ সুপার মহোদয় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও প্যারেডের মান উন্নয়নসহ বিভিন্ন বিষয়ের উপর দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি কুচকাওয়াজে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান এবং সকলের সুস্থতা কামনা করে প্যারেড সমাপ্তি করেন। এ সময় জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তগণ, বিভিন্ন ইউনিটের ইনচার্জগণসহ বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

আর্কাইভ