নবীনগরে নির্বাচন পরবর্তী ত্রিমুখী সমস্যা


প্রতিনিধি প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৩ অপরাহ্ণ
নবীনগরে নির্বাচন পরবর্তী ত্রিমুখী সমস্যা

মোঃ হুমায়ূন কবীর, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলাধীন শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামে ১৩ই ফেব্রুয়ারি শুক্রবার হনুফা এবং মালেকার ঘরে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। নির্বাচনকে ঘিরে সূত্রপাত হলেও গ্রাম্য অধিপত্য এবং পূর্ব বিরোধের জের ও মাদক সংক্রান্ত ঘটনা সহ ত্রিমুখী সমস্যার প্রতিক্রিয়ায় এ হামলার ঘটনা ঘটেছে।

‎এমন তথ্যই উঠে এসেছে নিউজ নবীনগর টিভির তথ্য সংগ্রহকালে, ঘটনার সূত্রপাত নির্বাচনের টুকিটাকি পরবর্তীতে প্রথমে বাঘাউরা কেন্দ্রে ফুটবল প্রতীক বিজয়ী হলে, সাথে সাথে ফুটবলের সমর্থকরা আনন্দ মিছিল বাহির করে, দ্বিতীয়ত সামগ্রিকভাবে ধানের শীষ বিজয়ী হলে ১৩ তারিখে ধানের শীষের সমর্থকরা আনন্দ মিছিল বাহির করেন।
‎উল্লেখ্য বাঘাউরা পূর্ব পাড়ার দীর্ঘদিন যাবত আয়নাল সোহাগ মারুফ গংরা মাদকসহ অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছেন, যার নেতৃত্বে রয়েছেন মালেকা, গ্রামবাসীর অভিযোগ মালেকা সোহাগ সংগ্রাম এই সিন্ডিকেটের মাধ্যমে সমস্ত অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।

‎গ্রামবাসীর অভিযোগ এই সিন্ডিকেটের কারনে তারা তাদের ছেলে মেয়েকে মানুষ করতে পারছেন না,সামাজিকভাবে স্বাভাবিক চলাফেরা করতে পারছেন না যার কারণে নির্বাচন পরবর্তী এই সুযোগে গ্রামবাসী সম্মিলিত ভাবে মালেকাসহ এই সিন্ডিকেটকে উচ্ছেদের জন্যই এমন ঘটনা ঘটিয়েছেন।

‎আয়নালের মা হনুফা বলেন নির্বাচনে ধানের শীষ বিজয় হওয়ায় ফুটবলের সমর্থকরা আয়নালের এবং মালেকার ঘড় ভাঙচুর করেন।
‎যার নেতৃত্বে রয়েছেন মজনু, অন্যদিকে নেতৃত্বে রয়েছেন নূর মোহাম্মদ ও কালন এ দুই দলের আধিপত্যই এই গ্রামটি বিভিন্ন সময় দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হয়। পূর্বে ঘটে যাওয়া আবু সামা হত্যা, পরবর্তীতে শফিকে মারার কারনে বিচার সালিসে ৩৫ লক্ষ টাকা জরিমানা এ সমস্ত ঘটনার ক্ষোভ থেকে নির্বাচন পরবর্তী এই ঘটনা ঘটে এমনটাই বললেন হনফা।

আমার দল বলতে কিছু নেই: রুমিন ফারহানা

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০