আমার দল বলতে কিছু নেই: রুমিন ফারহানা


প্রতিনিধি প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ
আমার দল বলতে কিছু নেই: রুমিন ফারহানা

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ আমার দল বলতে কিছু নেই বলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচন-পরবর্তী প্রতিক্রিয়ায় দলগতভাবে বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন  বলেন এটা তারেক রহমান সাহেবের দল।সরাইলের শাহবাজপুরে নিজ বাসভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা জানান। এবং জয়ের আনন্দ সবার মাঝে ভাগ করে নেয়ার আহ্বান জানান।

রুমিন ফারহানা বলেন, ‘এই বিজয় আমি আমার নির্বাচনী এলাকার সব মানুষের প্রতি উৎসর্গ করছি। যারা জয়ী হয়েছেন, তারা শান্ত থাকবেন। যারা হুমকি দেয়, তারা কখনো জয়ী হয় না।’ তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে, চলাকালে ও পরে তার দলীয় নেতাকর্মীদের হুমকি-ধমকি দেয়া হয়েছে।

দলগত ভাবে বিএনপি সংসদে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার অবস্থান কেমন হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার অবস্থান হবে একজন স্বতন্ত্র সংসদ সদস্যের যেমন অবস্থান থাকে, তেমন।তিনি বলেন, ‘সরকারে কে আসলো, আর কে গেল সেটা আমার দেখার বিষয় না। আমি সরাইল-আশুগঞ্জের প্রতিনিধিত্ব করছি, ব্রাহ্মণবাড়িয়া-২ এর প্রতিনিধিত্ব করছি। আমার এলাকার স্বার্থ আমার মানুষের স্বার্থ সবার আগে।’

দলগতভাবে যদি বিএনপি আপনাকে আমন্ত্রণ জানায়, সেক্ষেত্রে আপনার অবস্থান কি হবে? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আগে আমন্ত্রণ জানাক, তখন দেখা যাবে।’ তিনি বলেন, ‘নির্বাচনের জয়ের আগে আমাকে দলের পক্ষ থেকে নানা অফার দেয়া হয়েছিল। সেটা মন্ত্রিত্ব হতে পারে। তবে দলগত ভাবে বিএনপিকে অভিনন্দন জানাই।’

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০