
ক্যাশলেস বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সর্বজনীন ডিজিটাল লেনদেন ব্যবস্থা ‘বাংলা কিউআর’ (Bangla QR)-এর ব্যবহার বাড়াতে ফেনীতে সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, ফেনীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ খায়রুল আনাম ভূঞা।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) প্রিয়ব্রত বিশ্বাস, মো. আলী মাহমুদ ও মো. নোমান ছিদ্দিকসহ অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপক, কর্মকর্তা ও কর্মচারীরা।
র্যালিটি ফেনী শহরের মিজান রোডস্থ সোনালী ব্যাংক শাখা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
ক্যাম্পেইনের অংশ হিসেবে ব্যাংকের কর্মকর্তারা স্থানীয় ব্যবসায়ী, দোকানদার ও পথচারীদের মধ্যে বাংলা কিউআরের সুবিধা-সংবলিত লিফলেট বিতরণ করেন। পাশাপাশি তারা ডিজিটাল পদ্ধতিতে কিউআর কোড ব্যবহার করে কীভাবে সহজ, দ্রুত ও নিরাপদে লেনদেন করা যায়, সে বিষয়ে সরাসরি প্রদর্শনের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করেন।
আপনার মতামত লিখুন :