ফেনী গার্লস ক্যাডেট কলেজের ৫৬ পরীক্ষার্থীর ৫৫ জনই জিপিএ-৫


মোহাম্মদ ইসমাইল, ফেনী জেলা প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২৬, ২:৩৯ অপরাহ্ণ ৫১
ফেনী গার্লস ক্যাডেট কলেজের ৫৬ পরীক্ষার্থীর ৫৫ জনই জিপিএ-৫

এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। চলতি বছরের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির ৫৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৫৫ জনই জিপিএ-৫ পেয়েছে। গত বছর ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫১ জন জিপিএ-৫ পেয়েছিল।

সোমবার (১০ আগস্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ফলাফলে সন্তোষ প্রকাশ করে কলেজের ১৮তম ইনটেকের শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন অধ্যক্ষ এস এম ফয়সল, পিএসসি।

অধ্যক্ষ বলেন, এ সাফল্যের পেছনে সেনাসদরের নির্দেশনা, কলেজ প্রশাসনের সময়োপযোগী উদ্যোগ, অনুষদ সদস্যদের আন্তরিক পাঠদান ও প্রেরণা এবং ক্যাডেটদের নিরলস অধ্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি আরও বলেন, ক্যাডেট কলেজে অনুসৃত শৃঙ্খলা, কঠোর অনুশাসন ও যুগোপযোগী শিক্ষাদান পদ্ধতির কারণে ক্যাডেটরা প্রতিবছর ভালো ফলাফল করছে। নিয়মানুবর্তিতা ও অধ্যবসায়ের মাধ্যমে অল্প সময়ের পাঠপরিক্রমাতেও বড় অর্জন সম্ভব—ফেনী গার্লস ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার পর থেকে কুমিল্লা শিক্ষা বোর্ডের অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে এ বিষয়টি প্রমাণ করে আসছে।

ক্যাডেটদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে কলেজের পক্ষ থেকে তাদের ও অভিভাবকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১