
বৃহস্পতিবার (৩০ জুলাই) নরসিংদী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং নজরপুর ইউনিয়নের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।
আয়োজকেরা জানান, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি এবং নদী–জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের প্রাকৃতিক বিস্তার নিশ্চিত করার লক্ষ্যে এ মাছের পোনা অবমুক্ত করা হয়।
তাঁরা জানান, এ ধরনের উদ্যোগ দেশীয় মাছের বিলুপ্তপ্রায় প্রজাতি সংরক্ষণে যেমন ভূমিকা রাখবে, তেমনি ভবিষ্যতে স্থানীয় জেলেদের জীবিকা ও নদীকেন্দ্রিক জীববৈচিত্র্য রক্ষায়ও ইতিবাচক প্রভাব ফেলবে।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :