সিলেটের জৈন্তাপুরে নতুন ব্রীজের মাটি উত্তোলন করা নিয়ে দুই পক্ষের পাল্টা অভিযোগ


প্রতিনিধি প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২৪, ১১:০৪ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুরে নতুন ব্রীজের মাটি উত্তোলন করা নিয়ে দুই পক্ষের পাল্টা অভিযোগ

মোরাদ হাসান (জৈন্তাপুর) সিলেট প্রতিনিধি:জৈন্তাপুর উপজেলার কেন্দ্রী নির্মাণাধীন নতুন ব্রীজের দুই পাশের রাস্তার উন্নয়ন কাজে নদীর তীরবর্তী জায়গা থেকে মাটি কেটে উত্তোলন করা নিয়ে স্থানীয় দুই পক্ষের অভিযোগ পাল্টা অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিন এলাকা পরিদর্শন কালে স্থানীয় এলাকাবাসি জানান,কেন্দ্রী গ্রামের রাস্তার উন্নয়ন কাজে সবাই সহযোগিতা করছেন।কেন্দ্রী গ্রামের কোন লোকজন রাস্তার উন্নয়ন কাজে বাধাঁ নিষেধ করেননি।
তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ নদীর তীরবর্তী ব্রীজের নীচের জায়গা থেকে এক্সেভেটর মেশিন ব্যবহার করে মাটি কেটে উত্তোলন করা অব্যাহত থাকলে ভবিষ্যতে নির্মাণাধীন নতুন ব্রীজ অনেকটা হুমকি ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্থানীয় গ্রামের বাসিন্দা আব্দুস সালাম (সেলিম) তিনি জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী গ্রামের বাসিন্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আহাদ গংদের বিরুদ্ধে নদীর তীরবর্তী জায়গা থেকে মাটি কাটার অভিযোগ করে একটি দরখাস্ত দাখিল করেন।
তবে আব্দুল আহাদ তিনি এসব অভিযোগ অস্বীকার করে জানান,রাস্তার উন্নয়ন কাজে আমরা বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করে রাস্তা কাজ করে যাচ্ছি। প্রশাসনের দিক নির্দেশনায় নদী থেকে কিছু বালু মাটি উত্তোলন করা হয়েছিল।গত ৩ দিন থেকে মাটি উত্তোলন কাজ বন্ধ রাখা হয়েছে।
তিনি বলেন,নতুন ব্রীজের তীরবর্তী জায়গা থেকে মাটি কাটা হচ্ছে না।
অপর দিকে আব্দুল আহাদ সহ গ্রামের কয়েকজন লোক ব্যবসায়ী আব্দুস সালাম (সেলিম) ও নজরুল ইসলামের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর পাল্টা দরখাস্ত দিয়ে রাস্তার উন্নয়ন কাজে বাধাঁ দেওয়ার অভিযোগ করেছেন। তবে ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন,আমি স্থানীয় জনগণের কথা বিবেচনা করে জনস্বার্থে নতুন নির্মাণাধীন ব্রীজ রক্ষায় নদীর তীরবর্তী জায়গা থেকে এক্সেভেটর মেশিন দিয়ে মাটি কাটা বন্ধের অনুরোধ জানিয়েছি।
ফলে আমার বিরুদ্ধে বিএনপি নেতা আব্দুল আহাদ সহ গংদের মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে ও আমার পরিবার-কে সামাজিক ভাবে হয়রানি করার চেষ্টা করছেন।
অন্যদিকে দুই পক্ষের অভিযোগ পাল্টা অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রকৌশলী জানিয়েছেন, ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করতে প্রশাসনের একটি প্রতিনিধি টিম কেন্দ্রী নির্মাণাধীন নতুন ব্রীজ ও রাস্তার উন্নয়ন কাজ দেখতে যাবেন।

আর্কাইভ