মাগুরার ট্রাকচালক হত্যা ও ডাকাতি মামলার পলাতক আসামি ফেনী থেকে গ্রেপ্তার


মোহাম্মদ ইসমাইল, ফেনী প্রকাশের সময় : ২৪ জুন, ২০২৬, ৯:০৯ অপরাহ্ণ ১৫৩
মাগুরার ট্রাকচালক হত্যা ও ডাকাতি মামলার পলাতক আসামি ফেনী থেকে গ্রেপ্তার

মাগুরার চাঞ্চল্যকর ট্রাকচালক আবদুর রহমান হত্যা ও ডাকাতি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সাগর মোল্লা (৪০)কে ফেনী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-৭, চট্টগ্রাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মাগুরা সদর থানার হত্যা ও ডাকাতি মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আসামি সাগর মোল্লা ফেনী সদর এলাকায় অবস্থান করছেন। এরপর বুধবার (২৪ জুন) রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব-৪, সাভারের একটি যৌথ দল ফেনী সদর উপজেলার মুহুরী ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সাগর মোল্লা মাগুরা জেলার শালিখা উপজেলার ভাটোয়াইল গ্রামের ওহাবের ছেলে। র‌্যাব জানায়, মাগুরা সদর থানার মামলা নম্বর-৪২ (তারিখ: ২৫ মে ২০২৬), পেনাল কোডের ৩৯৬/২০১/৪১২ ধারায় দায়ের হওয়া ট্রাকচালক আবদুর রহমান হত্যা ও ডাকাতি মামলায় তিনি এজাহারভুক্ত পলাতক আসামি।

প্রাথমিক আইনগত কার্যক্রম শেষে গ্রেপ্তার সাগর মোল্লাকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফেনীর আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১