মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে স্বস্তির ঈদযাত্রা


শ্রীকান্ত দাস, মুন্সীগঞ্জ প্রকাশের সময় : ২৫ মে, ২০২৬, ১:৫২ অপরাহ্ণ
মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে স্বস্তির ঈদযাত্রা

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষের ঈদযাত্রা স্বাভাবিক ও স্বস্তিদায়ক পরিবেশে চলছে। সোমবার সকাল থেকে যানবাহনের চাপ কয়েকগুণ বাড়লেও মহাসড়কে কোথাও দীর্ঘ যানজট বা ভোগান্তির সৃষ্টি হয়নি।

বৃষ্টিস্নাত সকালেও ঘরমুখো মানুষ নির্বিঘ্নে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে এক্সপ্রেসওয়ে ব্যবহার করছেন। দূরপাল্লার বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ঈদুল আজহার দীর্ঘ ছুটিকে সামনে রেখে রোববার রাত থেকেই রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেন দক্ষিণাঞ্চলের যাত্রীরা। ফলে এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ বাড়লেও আধুনিক সড়ক ব্যবস্থাপনার কারণে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু এলাকায় নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে পুলিশ ছয়টি টিম নিয়ে কাজ করছে। এর মধ্যে চারটি স্থানে চেকপোস্ট এবং দুটি মোবাইল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

তিনি আরও জানান, পদ্মা সেতুতে দ্রুত টোল আদায়ের জন্য আটটি বুথ চালু রাখা হয়েছে। এছাড়া মোটরসাইকেল চলাচলের সুবিধার্থে অতিরিক্ত দুটি আলাদা লেনও সংযুক্ত করা হয়েছে।

মুন্সীগঞ্জ নিয়ে আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১