
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরায় বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, সাতক্ষীরা বিচার বিভাগের স্থানীয় সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এসব সমস্যা সমাধানের উপায় ও সংশ্লিষ্টদের সুপারিশ পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে জেলা বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন আইনমন্ত্রী। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম।
সভায় সীমান্তবর্তী জেলা সাতক্ষীরাকে মাদকমুক্ত করার ওপর গুরুত্ব দেন আইনমন্ত্রী। তিনি বলেন, মাদক নির্মূলে দ্রুত বিচার নিশ্চিত করা প্রয়োজন। এ ক্ষেত্রে সামারি ট্রায়ালের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
বিচারপ্রার্থীদের দ্রুত বিচার নিশ্চিত করতে মামলা নিষ্পত্তির হার বাড়ানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বিচারকদের কর্মঘণ্টার যথাযথ ব্যবহারের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি লিগ্যাল এইড কার্যক্রমকে আরও জনবান্ধব করা এবং মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ বাড়িয়ে মামলাজট কমানোর আহ্বান জানান।
বিচারকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করা হবে এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত বরাদ্দ দেওয়া হবে। সাতক্ষীরায় নতুন করে সৃষ্ট ২৩টি আদালতে দ্রুত বিচারক ও প্রয়োজনীয় জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আরেকটি মতবিনিময় সভায় অংশ নেন আইনমন্ত্রী। জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের সভাপতিত্বে সভায় স্থানীয় সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, জামায়াতে ইসলামির আমির ও সেক্রেটারিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সুধী সমাজের প্রতিনিধিরা জেলার বিভিন্ন সমস্যা ও উন্নয়নের সম্ভাবনা তুলে ধরেন।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :