চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলীয় পতাকা উত্তোলন


শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৩ অপরাহ্ণ ১০৭
চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলীয় পতাকা উত্তোলন

নানা কর্মসূচির মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে সাহিত্য পরিষদ চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ। দলীয় পতাকা উত্তোলন করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু ও খালিদ মাহমুদ মিল্টন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মাহামুদুল হক পল্টু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, সাংগঠনিক সম্পাদক রাজিব খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ তালহা, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, ওলামা দলের সদস্য সচিব মাহবুবুর রহমান, বিএনপি নেতা রেজাউল করিম মুকুট এবং চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পতাকা উত্তোলন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ বলেন, জাতীয়তাবাদী আদর্শের সঙ্গে জনগণকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন।

তিনি বলেন, বিএনপি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার নীতিতে অঙ্গীকারবদ্ধ। প্রতিষ্ঠার পর থেকে দলটি দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রেখে আসছে।

সভায় বিএনপি নেতৃবৃন্দ বলেন, তৎকালীন আওয়ামী লীগ সরকার একদলীয় বাকশাল ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে বিচার বিভাগ ও সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করেছিল। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে জনগণের নাগরিক ও রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেন।

তারা আরও বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় গিয়ে দেশ ও জনগণের উন্নয়ন ও কল্যাণে ভূমিকা রেখেছে। নানা প্রতিকূলতা ও রাজনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও দলটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে কাজ করে যাচ্ছে।

বক্তারা বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে বিএনপির অসংখ্য নেতাকর্মী জীবন দিয়েছেন। ভবিষ্যতেও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

এদিকে, সকাল থেকে চুয়াডাঙ্গায় বৃষ্টি হওয়ায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নির্ধারিত শোভাযাত্রা স্থগিত করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০