
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি এবং মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমাইল হোসেন।
এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক ও মেহেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ফুয়াদ খান, সহসভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাসনাইন খুরশিদ, সাংস্কৃতিক সম্পাদক আনোয়ারুল ইসলাম, নির্বাহী সদস্য জুলফিকার আলী, সদস্য ছারছেদ আহমেদসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে মেহেরপুর জেলায় কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠনের কার্যক্রম নিয়ে মতবিনিময় হয়। উপাচার্য ড. তোজাম্মেল হোসেন সংগঠনকে আরও কার্যকর করার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব সাবেক শিক্ষার্থীকে সংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী।
আপনার মতামত লিখুন :