নওগাঁ সীমান্তে ১৪০ পিস ট্যা.পে.ন্টা.ড.ল ট্যাবলেটসহ এক ব্যক্তি আ.ট.ক


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ১২ জুন, ২০২৬, ১০:০১ অপরাহ্ণ
নওগাঁ সীমান্তে ১৪০ পিস ট্যা.পে.ন্টা.ড.ল ট্যাবলেটসহ এক ব্যক্তি আ.ট.ক

নওগাঁ পোরশা সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে ১৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. মজিবুর রহমান (৫৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

বিজিবি সূত্রে জানা গেছে, ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি-এর নির্দেশনায় শুক্রবার (১২ জুন) বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নীতপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আমির হোসেনের নেতৃত্বে বিজিবির একটি দল পোরশা উপজেলার কপালীর মোড় এলাকায় অভিযান চালায়। সীমান্ত পিলার ২৩০/৫২-আর থেকে প্রায় ১ দশমিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে মো. মজিবুর রহমানকে আটক করা হয়।

আটক ব্যক্তি নওগাঁ জেলার পোরশা উপজেলার মহাডাঙ্গা গ্রামের বাসিন্দা। তল্লাশির সময় তার কাছ থেকে ১৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় বলে বিজিবি জানায়।

বিজিবি আরও জানায়, জব্দকৃত মাদকদ্রব্যসহ আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পোরশা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও অভিযোগের তথ্য বিজিবির বক্তব্যের ভিত্তিতে জানানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি আইনগতভাবে অভিযুক্ত হিসেবে বিবেচিত হবেন।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০