কাশিনাথপুরে যাত্রীবেশে প্রশাসনের অভিযান: অতিরিক্ত ভাড়া নেওয়ায় ৫ সিএনজিচালককে জরিমানা


মোঃ ফেরদৌস হাসান, পাবনা প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ
কাশিনাথপুরে যাত্রীবেশে প্রশাসনের অভিযান: অতিরিক্ত ভাড়া নেওয়ায় ৫ সিএনজিচালককে জরিমানা

পাবনার সাঁথিয়া ও বেড়া উপজেলার সীমান্তবর্তী কাশিনাথপুর মোড় এলাকায় ঈদফেরত যাত্রীদের ভোগান্তি কমাতে এবং ভাড়ার নৈরাজ্য বন্ধে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

অভিযান সূত্রে জানা গেছে, কাশিনাথপুর মোড় থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য নির্ধারিত ভাড়ার চেয়ে কয়েক গুণ বেশি টাকা দাবি করছিলেন চালকরা। বিষয়টি খতিয়ে দেখতে বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান নিজে যাত্রী সেজে চালকদের সঙ্গে কথা বলেন।

পাবনায় দুই পক্ষের সং/ঘ/র্ষে গৃহবধূ নি/হ/ত

এ সময় দেখা যায়, যেখানে স্বাভাবিক ভাড়া অনেক কম, সেখানে একজন চালক ৮০ টাকা, তিনজন ৫০ টাকা এবং অন্য একজন ৬০ টাকা ভাড়া দাবি করছেন। হাতেনাতে প্রমাণ মেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ৮০ টাকা ভাড়া দাবি করা চালককে ১ হাজার টাকা এবং বাকি চারজন চালককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান বলেন, “ঈদ উপলক্ষে সাধারণ মানুষকে জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ আসছিল। আমরা সরেজমিনে তার সত্যতা পেয়েছি। জনস্বার্থে এবং যাত্রী ভোগান্তি কমাতে এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।”

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০