
অভিযান সূত্রে জানা গেছে, কাশিনাথপুর মোড় থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য নির্ধারিত ভাড়ার চেয়ে কয়েক গুণ বেশি টাকা দাবি করছিলেন চালকরা। বিষয়টি খতিয়ে দেখতে বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান নিজে যাত্রী সেজে চালকদের সঙ্গে কথা বলেন।
এ সময় দেখা যায়, যেখানে স্বাভাবিক ভাড়া অনেক কম, সেখানে একজন চালক ৮০ টাকা, তিনজন ৫০ টাকা এবং অন্য একজন ৬০ টাকা ভাড়া দাবি করছেন। হাতেনাতে প্রমাণ মেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ৮০ টাকা ভাড়া দাবি করা চালককে ১ হাজার টাকা এবং বাকি চারজন চালককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান বলেন, “ঈদ উপলক্ষে সাধারণ মানুষকে জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ আসছিল। আমরা সরেজমিনে তার সত্যতা পেয়েছি। জনস্বার্থে এবং যাত্রী ভোগান্তি কমাতে এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।”
আপনার মতামত লিখুন :