নওগাঁর মান্দায় ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ৪


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ১৪ জুন, ২০২৬, ৮:৪৪ অপরাহ্ণ
নওগাঁর মান্দায় ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ৪

নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার এবং চারজনকে গ্রেপ্তার করেছে মান্দা থানা পুলিশ। এ সময় চোলাই মদ তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামও জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলমের নেতৃত্বে থানার একটি চৌকস দল রোববার (১৪ জুন) বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তেতুলিয়া ইউনিয়নের চক সাবাই (গোয়ালপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে মাদক কারবারের অভিযোগে মো. শাহিন (২৬), মোছা. আয়েসা (২১), মো. আলিমুদ্দিন (৫০) এবং মো. সৈয়দ (৬০)-কে গ্রেপ্তার করা হয়। তাদের বাড়ি ও আশপাশে তল্লাশি চালিয়ে ৪০০ লিটার চোলাই মদ এবং মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করে পুলিশ।

পুলিশ জানায়, উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মান্দা থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল এবং চোরাকারবারিদের বিরুদ্ধে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০