নাটোরের সিংড়ায় নওগাঁ প্রাক্তন সৈনিক সংস্থার বার্ষিক বনভোজন


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২৬, ৭:০১ অপরাহ্ণ ৫৫
নাটোরের সিংড়ায় নওগাঁ প্রাক্তন সৈনিক সংস্থার বার্ষিক বনভোজন

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা নওগাঁ জেলা শাখার বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। নাটোরের সিংড়া উপজেলার বেদে বহর এলাকায় এ বনভোজনের আয়োজন করা হয়।

সংস্থার নির্বাহী কমিটির নেতৃবৃন্দের পাশাপাশি উপদেষ্টা মণ্ডলীর সদস্যরাও এতে অংশ নেন। নওগাঁ থেকে ইঞ্জিনচালিত নৌকায় প্রায় পাঁচ ঘণ্টা নদীপথ পাড়ি দিয়ে সিংড়ার বেদে বহর এলাকায় পৌঁছান প্রাক্তন সৈনিকরা।

দিনব্যাপী আয়োজনে খেলাধুলা, গান, কুইজ ও লটারিসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা নওগাঁ জেলা শাখার সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাসুদ আরিফ পাশা। অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক মো. জুয়েলুর রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা ল্যান্স কর্পোরাল মো. খোরশেদ আলম, উপদেষ্টা আলহাজ্ব শহিদুল ইসলাম বাচ্চু, সহসভাপতি সার্জেন্ট মো. আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কর্পোরাল মো. টিপু সুলতান ও মো. রফিকুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট লুৎফর রহমান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল মজিদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, স্বাধীনতার পর বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা গঠিত হয়। বর্তমানে কেন্দ্রীয় কমিটি থেকে উপজেলা পর্যায় পর্যন্ত সংগঠনটি সুসংগঠিতভাবে কার্যক্রম পরিচালনা করছে।

তারা বলেন, “আমরা একটি সুশৃঙ্খল বাহিনীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। অবসর গ্রহণের পরও রাষ্ট্র ও মানুষের দুর্যোগের সময়ে পাশে দাঁড়ানো আমাদের অঙ্গীকার।”

তারা আরও জানান, নওগাঁ জেলা প্রাক্তন সৈনিক সংস্থার উদ্যোগে বিভিন্ন সময়ে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো হয়েছে। বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানসহ বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রমও পরিচালনা করা হয়েছে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১