সুবিধাভোগীদের পকেটে ট্রাস্টের টাকা : মৌলভীবাজারে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ


লাখোকন্ঠ ডেস্ক প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২৬, ১১:৩৬ অপরাহ্ণ
সুবিধাভোগীদের পকেটে ট্রাস্টের টাকা : মৌলভীবাজারে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ

মৌলভীবাজারে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত অনুদান বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে জেলায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

 

 

আজ ৩ এপ্রিল শ্রক্রবার সকালে মৌলভীবাজার সার্কিট হাউসে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ১১ জন সাংবাদিককে ৫০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়। তবে এই তালিকা প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অভিযোগ উঠেছে, প্রকৃত অসহায় ও অসুস্থ সাংবাদিকদের পাশ কাটিয়ে রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতির মাধ্যমে সচ্ছল ব্যক্তিদের এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

অনুসন্ধানে জানা গেছে, অনুদানপ্রাপ্ত ১১ জনের তালিকায় এমন অনেকের নাম রয়েছে যারা এলাকায় সচ্ছল হিসেবে পরিচিত এবং বর্তমানে কোনো মরণব্যাধি বা চরম আর্থিক সংকটে নেই। অন্যদিকে, দীর্ঘ দিন ধরে ক্যান্সারে আক্রান্ত কিংবা প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে থাকা বেশ কয়েকজন প্রকৃত দুস্থ সাংবাদিকের নাম তালিকায় না থাকায় জেলার সাধারণ সংবাদকর্মীরা মর্মাহত হয়েছেন।

 

ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে জেলার জ্যেষ্ঠ সাংবাদিকরা মন্তব্য করেছেন, “হতদরিদ্র ও দুস্থ সাংবাদিকের তকমা দিয়ে সচ্ছলদের এই অনুদান দেওয়া মূলত পেশাদার সাংবাদিকদের জন্য চরম অবমাননাকর।”

 

 

 

অনেকে একে ‘অদৃশ্য তালিকা’ হিসেবে আখ্যায়িত করে পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন।  এ বিষয়ে ক্ষুব্ধ এক সাংবাদিক বলেন, “যারা মাঠে কাজ করে অসুস্থ হয়ে পড়েছেন তাদের খবর কেউ নেয়নি। অথচ এসি রুমে বসে থাকা কয়েকজনকে দুস্থ সাজিয়ে এই টাকা দেওয়া হলো।

 

এটা কল্যাণ ট্রাস্টের মূল লক্ষ্যের পরিপন্থী।” বিতর্কিত এই তালিকা ও অনিয়মের অভিযোগ নিয়ে জেলার সাংবাদিক তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় বইছে । অনুদান বিতরণে এই ধরনের অস্বচ্ছতা সাংবাদিকতার মর্যাদা ক্ষুণ্ন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০