অবৈধ বালু উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি ও মানহানির অভিযোগ


লাখোকন্ঠ ডেস্ক প্রকাশের সময় : ২ জুলাই, ২০২৬, ৬:০৮ অপরাহ্ণ ৫৮
অবৈধ বালু উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি ও মানহানির অভিযোগ

রাজনগর প্রতিনিধি:মৌলভীবাজারের রাজনগর উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিষয়ে লেখালেখি করায় এক সাংবাদিককে হত্যার হুমকি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে।

 

অভিযোগকারী দৈনিক *দেশ প্রতিদিন* পত্রিকার রাজনগর উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান নাজমুল জানান, গত ১৩ জুন শনিবার তিনি ধামাই ছড়া ও কালামুয়া ছড়া থেকে অবৈধ বালু উত্তোলনের বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে বিভিন্ন জাতীয় গণমাধ্যম, সংবাদ প্রকাশ করে।যার মধ্যে অন্যতম জাতীয় দৈনিক  *মানবজমিন* ও *যুগান্তর* রয়েছে।

 

তিনি অভিযোগ করেন, এরপর মুন্সিবাজারের করিমপুর এলাকার আউয়াল নামের এক ব্যক্তি তার ফুফাতো ও চাচাতো ভাইয়ের কাছে তার অবস্থান জানতে চান এবং কেন তিনি অবৈধ বালু উত্তোলনের বিষয়ে লেখালেখি করছেন—এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাদের মাধ্যমে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

 

এ ঘটনায় তিনি তাৎক্ষণিকভাবে রাজনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কেও বিষয়টি অবহিত করেন।

 

হাবিবুর রহমান নাজমুল আরও অভিযোগ করেন, পরবর্তীতে আউয়াল তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে তাকে, তার পরিবারকে এবং বিশেষ করে তার স্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য প্রকাশ করেন। এছাড়া মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের ফেসবুক পেজেও তাকে ও তার পরিবারকে নিয়ে অপমানজনক মন্তব্য করা হয়েছে বলে তিনি দাবি করেন।

 

তিনি বলেন, এসব ঘটনায় তার ও তার পরিবারের সম্মান ক্ষুণ্ন হয়েছে। ইতোমধ্যে তিনি আইনগত প্রক্রিয়া শুরু করেছেন এবং মিথ্যা অপবাদ, সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর প্রচারণা ও পরিবারের সদস্যদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা, প্রয়োজনে মানহানির মামলা, গ্রহণ করবেন।

 

 

এ বিষয়ে তিনি প্রশাসন, সাংবাদিক সমাজ এবং সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেছেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১