কুলাউড়ায় পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১


প্রতিনিধি প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ
কুলাউড়ায় পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

স্টাফ রিপোর্টার::মৌলভীবাজার সদর উপজেলার কুলাউড়া সড়কের তালতলা নামক স্থানে একটি পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৪ মার্চ অনুমান ২ ঘটিকার সময় মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মসুদ মিয়ার ঘটনাস্থলেই  মৃত্যু হয় তার। নিহত মসুদ মিয়ার বাড়ি রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের করতল গ্রামে।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে মৃতদেহ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়। পুলিশ পিকআপ পিকআপভ্যান আটক করেছে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১