হবিগঞ্জে মোটর সাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে যুবক নি/হত


বিশেষ প্রতিনিধি প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২৬, ১০:৩২ অপরাহ্ণ ২২০
হবিগঞ্জে মোটর সাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে যুবক নি/হত

বিশেষ প্রতিনিধি :হবিগঞ্জের ধুলিয়াখাল মিরপুর আঞ্চলিক সড়কে মোটর সাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে বিপ্লব দেব (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বিপ্লব বাহুবল উপজেলার লামাতাসি ইউনিয়নের মোদাহারবাদ গ্রামের সমির দেবের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বিপ্লব দেব নামে ওই যুবক মোটর সাইকেলে করে হবিগঞ্জে রওয়ানা হলে পথিমধ্যে সুঘর সুপার ব্রিকফিল্ড এর সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি টমটম ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০