গজভাগ আহম্মদ আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত


প্রতিনিধি প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২৬, ৯:৩২ পূর্বাহ্ণ
গজভাগ আহম্মদ আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের গজভাগ আহম্মদ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র সহকারী শিক্ষক বাবু অনন্ত কুমার দেবনাথ এর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৯ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে কলেজ মিলনায়তনে কলেজে বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

প্রভাষক মোফাজ্জিল ইসলামের পরিচালনায় ও কলেজের অধ্যক্ষ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৃথিম পাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ।

 

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গজভাগ স্কুল ও কলেজের সাবেক শিক্ষক আকদ্দছ আলী, সংবাদ কর্মী হাসান আল মাহমুদ রাজু, প্রাক্তন শিক্ষার্থী নাহিদা আক্তার,সুয়েজ আহমদ নয়ন,ইসমাইল হুসেন প্রমুখ।

সংবর্ধীত অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন শিক্ষার্থী তানজিলা ইসলাম।