মৌলভীবাজারে কড়া নিরাপত্তার মাধ্যমে চলছে এইচএসসি পরীক্ষা


মৌলভীবাজার জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ২ জুলাই, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ ৭২
মৌলভীবাজারে কড়া নিরাপত্তার মাধ্যমে চলছে এইচএসসি পরীক্ষা

মৌলভীবাজার জেলা প্রতিনিধি :মৌলভীবাজার শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। তবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে পৃথক প্রশ্নপত্রে। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এবার সবকটি পরীক্ষাকেন্দ্রে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা।

 

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে শুরু হওয়া এই পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। এবছর সিলেট বোর্ডে ৭২ হাজার ৭৪৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ৩ হাজার ৫৭৩ জন।

 

সিলেট শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, গত বছরের তুলনায় এবছর বেড়েছে কেন্দ্রের সংখ্যা। গত বছর ৮৮ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হলেও এবার ৯৬টি কেন্দ্রে হবে পরীক্ষা। গত বছর সিলেট বোর্ডের এইচএসসি পরীক্ষায় ৩২২টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিলেও এবার ৩৩৬টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছেন। এবারের পরীক্ষার্থীর মধ্যে ২৯ হাজার ২১৭ জন ছাত্র এবং ৪৩ হাজার ৫২৮ জন ছাত্রী। এরমধ্যে নিয়মিত ৫২ হাজার ৫৪০ জন। বাকিরা অনিয়মিত, মানোন্নয়ন ও প্রাইভেট পরীক্ষার্থী।গত বছর পরীক্ষার্থী ছিলেন ৬৯ হাজার ১৭২ জন। তাদের মধ্যে ২৭ হাজার ৭৬৪ জন ছাত্র এবং ৪১ হাজার ৪০৮ জন ছাত্রী ছিলেন। সে হিসাবে এক বছরের ব্যবধানে পরীক্ষার্থী বেড়েছে ৩ হাজার ৫৭৩ জন। এ বছর সিলেট বিভাগের ৯৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১