মৌলভীবাজারে কাটাগাং খাল খনন কাজের উদ্বোধন : ব্যয় ৫৯ লক্ষ টাকা


মোঃ আব্দুল কালাম, মৌলভীবাজার জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২৬, ৫:৩৮ অপরাহ্ণ
মৌলভীবাজারে কাটাগাং খাল খনন কাজের উদ্বোধন : ব্যয় ৫৯ লক্ষ টাকা
মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নে অবস্থিত ‘কাটাগাং খাল’ খনন ও পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) সকাল ১১টায় সরকারের দেশব্যাপী জলাশয় খনন কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগের যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খনন কাজের উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি
এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল,  মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক ভিপি মিজানুর রহমান মিজান,পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন প্রমুখ।
বিএডিসি জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, ৩.৮ কিলোমিটার দীর্ঘ এই খাল খনন প্রকল্পের মোট বাজেট ধরা হয়েছে ৫৯ লক্ষ টাকা। খালের গড় গভীরতা সাড়ে ৫ ফুট, উপরিভাগের প্রস্থ ৪০ ফুট এবং তলদেশের প্রস্থ ১২ ফুট নির্ধারণ করা হয়েছে।
প্রকল্পটির কার্যাদেশ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রিপন এন্টারপ্রাইজ
বিএডিসি কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, নির্ধারিত দুই মাস সময়ের আগেই খনন কাজ সম্পন্ন হবে। এই খালটি পুনরায় খনন করা হলে এলাকার কৃষিকাজ ও পানি নিষ্কাশন ব্যবস্থায় ব্যাপক উন্নতি ঘটবে বলে স্থানীয়রা প্রত্যাশা করছেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০