
এ পরীক্ষাকে সামনে রেখে পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ বিশেষ নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এবং ওএমআর ফরম পূরণে ভুল এড়াতে এসব নির্দেশনা মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে।
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার রুটিন
পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনাসমূহ:
আসন গ্রহণ: পরীক্ষা শুরু হওয়ার অন্তত ৩০ মিনিট আগেই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।
উত্তরপত্র ও ওএমআর ফরম: পরীক্ষার্থীকে সরবরাহ করা উত্তরপত্রে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
পরীক্ষার ক্রম: প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
পাসের নিয়ম: পরীক্ষার্থীকে তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) প্রতিটি অংশে পৃথকভাবে পাস করতে হবে।
প্রবেশপত্র সংগ্রহ: পরীক্ষা শুরুর অন্তত ৭ দিন আগে নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। পরীক্ষার্থীরা কেবল প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডে উল্লিখিত বিষয়সমূহের পরীক্ষায় অংশ নিতে পারবে।
ক্যালকুলেটর ও ঘড়ি: পরীক্ষার্থীরা সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ও কাঁটাযুক্ত হাতঘড়ি ব্যবহার করতে পারবে। তবে কোনো ধরনের প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
মোবাইল ফোন নিষিদ্ধ: পরীক্ষা কেন্দ্রে কোনো পরীক্ষার্থী মোবাইল ফোন আনতে পারবে না। শুধু কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।
পরীক্ষার সময় ও নম্বর বণ্টন:
* ৩০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার জন্য সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার জন্য সময় ২ ঘণ্টা ৩০ মিনিট নির্ধারিত থাকবে।
* ব্যবহারিক যুক্ত বিষয়ের ক্ষেত্রে ২৫ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় হবে ২ ঘণ্টা ৩৫ মিনিট।
* সকাল ১০টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে সকাল ৯টা ৩০ মিনিটে অলিখিত উত্তরপত্র ও ওএমআর শিট বিতরণ করা হবে। সকাল ১০টায় বহুনির্বাচনী এবং ১০টা ৩০ মিনিটে সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে।
* দুপুর ২টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে দুপুর ১টা ৩০ মিনিটে উত্তরপত্র বিতরণ শুরু হবে এবং ২টা ৩০ মিনিটে বহুনির্বাচনী শিট সংগ্রহ করে সৃজনশীল প্রশ্নপত্র দেয়া হবে।
১৫ আগস্টের মধ্যে সব ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়েছে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করে।
আপনার মতামত লিখুন :