মৌলভীবাজারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল গ্রেফতার ২


মৌলভীবাজার জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ৩ জুন, ২০২৬, ৩:৪২ অপরাহ্ণ
মৌলভীবাজারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল গ্রেফতার ২

মৌলভীবাজার প্রতিনিধি :মৌলভীবাজারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেছে। তবে মিছিল চলাকালেই ধাওয়া দিয়ে ব্যানারসহ দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

 

সোমবার (১ জুন) সকাল সাড়ে ৬টার দিকে মৌলভীবাজার শহরের শমসের নগর সড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এই ঝটিকা মিছিল বের করে।

 

 

মিছিলটি শহরের আলফাহ প্রাইভেট হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে জনশক্তি ও কর্মসংস্থান অফিস পর্যন্ত যায়।মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা শেখ হাসিনার আগমন ও ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। এ সময় পুলিশ তাৎক্ষণিক ধাওয়া দিয়ে ব্যানারসহ দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করে। পরবর্তীতে ওই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে তা ভাইরাল হয়।

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০