পশ্চিম আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবারও জেলার শ্রেষ্ঠ 


প্রতিনিধি প্রকাশের সময় : ২ জুন, ২০২৬, ৯:৩৯ অপরাহ্ণ
পশ্চিম আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবারও জেলার শ্রেষ্ঠ 

লাখোকণ্ঠ রামগঞ্জ প্রতিনিধি : প্রাথমিক শিক্ষা পদক ‘২৬ লক্ষ্মীপুর জেলা পর্যায়ে টানা দ্বিতীয় বারের মত শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয় পশ্চিম আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি ২০১০ সালে সর্বোচ্চ ছাত্র ছাত্রী বিশিষ্ট বিদ্যালয় হিসাবে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম শামছুল ইসলাম পাটোয়ারী জাতীয় প্রাথমিক শিক্ষা পদক’২৩ এ প্রধান শিক্ষক ( পুরুষ) ক্যাটাগরিতে জাতীয়ভাবে তৃতীয় স্থান অর্জন করে। এছাড়া ও প্রধান শিক্ষক ৫ বার চট্টগ্রাম বিভাগ থেকে শ্রেষ্ঠ শিক্ষক এবং ২০২৪ সালে চট্টগ্রাম বিভাগ থেকে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হন। বিদ্যালয়টি ক্রীড়া, সাংস্কৃতিক, বিতর্ক প্রতিযোগিতা, কাবিংসহ সকল ক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করে।

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০