রাজনগরে অবৈধ বালু উত্তোলন নিয়ে জনমনে প্রশ্ন, প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি


রাজনগর প্রতিনিধি প্রকাশের সময় : ২ জুন, ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ
রাজনগরে অবৈধ বালু উত্তোলন নিয়ে জনমনে প্রশ্ন, প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি

রাজনগর প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ১নং ফতেহপুর ইউনিয়নের কুশিয়ারা নদী এলাকায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে প্রশাসনের উদ্যোগে দুই দফা বালুবাহী নৌকা আটক করা হলেও এলাকাবাসীর দাবি, এখনো বিভিন্ন স্থানে বালু উত্তোলন অব্যাহত রয়েছে। এ কারণে প্রশাসনের তদারকি ও কার্যকর পদক্ষেপ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

 

সম্প্রতি মে মাস তথা অনেক দিন থেকেই,  স্থানীয়ভাবে স্থানীয়রা অভিযোগ করছেন যে, একটি প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে বালু উত্তোলন পরিচালিত হচ্ছে। অভিযোগে ১নং ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান নকুল চন্দ্র দাসের নামও উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য জন্য একাধিক বার কল করলে কোনো কল রিসিভ করেনি।

 

 

পানি উন্নয়ন বোর্ডের এর কাজ বলে বালু উত্তোলন করে এখন শের পুর, ভৈরবে বালু বিক্রয় করছে।

 

স্থানীয় বাসিন্দারা অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা মনে করেন, কুশিয়ারা নদী থেকে অনিয়ন্ত্রিতভাবে বালু উত্তোলনের ফলে নদীর তীর ভাঙন, কৃষিজমির ক্ষতি এবং পরিবেশগত ঝুঁকি বাড়তে পারে।

 

 

এ বিষয়ে রাজনগর উপজেলা প্রশাসনের বক্তব্য জানতে উপজেলা নির্বাহী অফিসারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

এবিষয়ে সিলেট বিভাগীয় কমিশনার এর সাথে যোগাযোগ করলে তিনি বললেন এ বিষয়ে আমি ব্যবস্থা নিচ্ছি।
মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের মুঠোফোনে  একাধিক বার  যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায় নি।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০