সিলেটে জ্বালানী তেলের কৃত্রিম সঙ্কটের শঙ্কা


বিশেষ প্রতিনিধি প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২৬, ৪:৫৬ পূর্বাহ্ণ
সিলেটে জ্বালানী তেলের কৃত্রিম সঙ্কটের শঙ্কা

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানী তেলের দাম বেড়ে যেতে পারে এমন শঙ্কায় সিলেটের পেট্রোল।

 

পাম্পগুলোতে রীতিমত হুমড়ি খেয়ে পড়েছেন ক্রেতারা। বৃহস্পতিবার রাত থেকে নগরের পেট্রোল পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ লাইন দেখা যায়। শুক্রবারও একই চিত্র দেখা গেছে।

মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা ও বিশ্ববাজারে তেলের দামে উঠানামার কারণে দেশেও দাম বাড়বে।

তবে শুক্র ও শনিবার ডিপো বন্ধ থাকে। ফলে ক্রেতাদের অধিক চাহিদার কারণে অনেক পাম্পে তেলের কৃত্রিম সঙ্কট দেখা দিয়েছে।

একারণে শুক্রবার মোটর সাইকেল প্রতি ২০০/৩০০ টাকার অধিক পেট্রোল বা অকটেন বিক্রি করছেন না বিক্রেতারা।

সুয়েব আহমদ নামের এক মোটর সাইলে চালক বলেন, যুদ্ধের কারণে পেট্রোলের দাম বেড়ে যেতে পারে। তাই একটু বেশি করে তেল কিনতে চেয়েছিলাম। কিন্তু পাম্প থেকে মাত্র ২০০ টাকার তেল দেওয়া হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, মার্চ মাসে ডিজেল ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা।

 

পেট্রোল ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকা লিটার দরে বিক্রি হবে । বিশ্ববাজারে দাম ওঠানামা করলেও আপাতত দেশে জ্বালানি তেলের দাম বাড়ছে না ।

 

এ ব্যাপারে সিলেট বিভাগীয় পেট্রোল পাম্প মালিক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক।

 

রিয়াসাদ আজিম আদনান বলেন, আমাদের কাছে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে।

তিনি পেট্রোল পাম্পগুলোতে অপ্রয়োজনীয় ভিড় না করার আহ্বান জানিয়ে বলেন।

 

পেট্রোল পাম্প গুলো রেশনিং করে তেল বিক্রি করতে বাধ্য হচ্ছে। কারও কারও মজুদ রবিবারের আগেই শেষ হয়ে গেছে

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১