কমলগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন : উদ্ভাবনের খোঁজে ক্ষুদে বিজ্ঞানীরা


কমলগঞ্জ প্রতিনিধি প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২৬, ১২:০২ অপরাহ্ণ
কমলগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন : উদ্ভাবনের খোঁজে ক্ষুদে বিজ্ঞানীরা

মোঃ আব্দুস সালাম, কমলগঞ্জ (মৌলভীবাজার): “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনের বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে শুরু হয়েছে দুই দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা।

 

 

 

গত ১৯ এপ্রিল ২০২৬, রবিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মেলার শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামান।

 

 

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই মেলায় জুনিয়র ক্যাটাগরিতে ১১টি ও সিনিয়র ক্যাটাগরিতে ৫টিসহ মোট ১৬টি স্টল স্থান পেয়েছে। উদ্বোধন শেষে ইউএনও মোঃ আসাদুজ্জামান প্রতিটি স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পগুলো সম্পর্কে প্রশ্নোত্তরের মাধ্যমে বিস্তারিত জানেন ও দিকনির্দেশনা প্রদান করেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জয়ন্ত কুমার রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভীন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, বাংলাদেশ প্রেসক্লাব সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সালাম, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলমসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

 

 

মেলায় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও বিজ্ঞানপ্রেমী দর্শনার্থীরা অংশ নেন। আয়োজকরা জানান, মেলায় বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে। উদ্ভাবনী তরুণ প্রজন্ম তৈরিতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০